ক্রাইম রিপোর্টার | খুলনা জেলা
খুলনা মহানগরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিস্তারের অভিযোগে চারজনকে গ্রে/ফ/তা/র করেছে র্যাব-৬। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রে/ফ/তা/রকৃতরা হলেন— দ্বীন ইসলাম ওরফে দীনু (৩২), হাসিব হাওলাদার (২৬), আবিদ হাসান ওরফে আবুজার (২৯) এবং মো. রাসেল (২৯)।
র্যাব জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরজুড়ে ভয়ভীতি সৃষ্টি, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকের বিস্তারে জড়িত ছিল। ধৃতদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন, সন্ত্রাসবাদ, চুরি ও মারধরের একাধিক মামলা রয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রে/ফ/তা/রকৃত আবিদ হাসান ওরফে আবুজারের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। এছাড়া দীনুর বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা, হাসিবের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও মারধরের মামলা এবং রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দীনুকে বটিয়াঘাটা থানায় এবং বাকি তিনজনকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।