ফারুক হোসেন, হালুয়াঘাট, উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৬ উদযাপন উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ভিজিএফ (VGF) খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে হালুয়াঘাট উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা মানবিক সহায়তা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।সভায় সভাপতি ফয়সাল আহমেদ আসন্ন ঈদে কোনো প্রকৃত দুস্থ পরিবার যেন এই সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি এই মানবিক সহায়তা স্বচ্ছতার সাথে প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন বদ্ধপরিকর।উক্ত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় চাল বিতরণের তারিখ ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।