রবজেল মল্লিক, মোবাইল সংবাদদাতা
বাংলাদেশ ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা করছে একটি মহল, তার প্রতিবাদে আজ নড়াইল জেলা ইসলামী ব্যাংকের সামনে ও প্রেস ক্লাব সংলগ্ন এরিয়ায় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২৪ তারিখ, রোজ রবিবার, নড়াইল প্রেসক্লাব সংলগ্ন বাংলাদেশ ইসলামী ব্যাংক দখলের পায়তারা, করছে মহল। বিগত দিনে আওয়ামী লীগ সরকার একই পথে হাঁটছিল, সেই ধারাবাহিকতাই সেই একই পথে বর্তমানে একটি রাজনৈতিক দলের ছন্নছাড়ায় একটি মহলের বিরুদ্ধে প্রতিবাদ এর জন্য সাধারণ গ্রাহকদের আজকের প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকরা ও সুশীল সমাজের মানুষরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার আমলে, দখলের চেষ্টা চলছিল, হুঁশিয়ারি দিয়ে গ্রাহকরা বলেন , বাংলাদেশ ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা করলে সাধারণ গ্রাহকরা মাঠে নেমে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।