• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনার মশালবাহী: বাহিরচর ইউনিয়ন যুবদলের হাল ধরলেন এনামুল হক প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ইয়াবাসহ জনতার হাতে আটক বান্দরবানের ছাত্রলীগ নেতা রায়হান প্রতিবেশীর পুকুর খননে ভেঙে গেল বসতঘর, সর্বস্ব হারিয়ে আইনি সহায়তার আশায় সুন্দরগঞ্জের রমজান আলী মদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি গ্রেপ্তার হীরা বিদেশে চাকরি বিনিময়ে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রধান আসামি গ্রেপ্তার মদনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব নামের যুবক নিহত বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি নুরুল ইস:বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর দায়িত্ব ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানালেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী

খেজুরগাছিয়া ঘাট থেকে মিনি কক্সবাজার পর্যন্ত নদীভাঙন প্রতিরোধ কাজ সম্পন্ন

সাকিব মুন্সি, স্টাফ রিপোর্টার্স / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার | সাকিব মুন্সী

ভোলার চরফ্যাশন উপজেলার খেজুরগাছিয়া ঘাট থেকে মিনি কক্সবাজার পর্যন্ত নদীভাঙন প্রতিরোধের গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকিতে থাকা এ এলাকার মানুষের জন্য এটি স্বস্তির বার্তা হয়ে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙনের কারণে বছরের পর বছর কৃষিজমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে ছিল। এ অবস্থায় চরফ্যাশন-মনপুরার গণমানুষের নেতা ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রকল্প বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।
এলাকাবাসীর মতে, এমপি নুরুল ইসলাম নয়নের আন্তরিক প্রচেষ্টা, নিরলস তদারকি এবং জনকল্যাণমুখী নেতৃত্বের ফলেই নদীভাঙন প্রতিরোধের এই গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে খেজুরগাছিয়া ঘাট থেকে মিনি কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা এখন অনেকটাই নিরাপদ হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ প্রকল্প বাস্তবায়নে চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আল আমিনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এলাকাবাসী চরফ্যাশন ও মনপুরার উন্নয়নে এমপি নুরুল ইসলাম নয়নের অবদান স্মরণ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা