• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
ধরমপুর ইউনিয়নবাসীর পাশে দাঁড়াতে চান তৃণমূলের আস্থার প্রতীক রবিউল ইসলাম সরকার বান্দরবানের প্রবীণ সাংবাদিক মূসা ফারুকীর রোগমুক্তি কামনায় কোট মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত মাদকমুক্ত ফতেহাবাদ ইউনিয়ন গড়তে ঐক্যবদ্ধ জনতা, মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান মদনে গাজা খাওয়াকে কেন্দ্র করে ধাড়ালো অস্ত্রের আঘাতে পেটের নাড়িভুঁড়ি বের করে দিল প্রতিপক্ষ ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনার মশালবাহী: বাহিরচর ইউনিয়ন যুবদলের হাল ধরলেন এনামুল হক প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ইয়াবাসহ জনতার হাতে আটক বান্দরবানের ছাত্রলীগ নেতা রায়হান প্রতিবেশীর পুকুর খননে ভেঙে গেল বসতঘর, সর্বস্ব হারিয়ে আইনি সহায়তার আশায় সুন্দরগঞ্জের রমজান আলী

৫ বছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বান্দরবানে আনুষ্ঠানিক উদ্বোধন

মো আকাশ / ৬২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বান্দরবানে।

শনিবার (১৩ জুন ২০২৬) বান্দরবান সেনানিবাস সংলগ্ন এলাকায় বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমলকী গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইউছুফ, সহকারী বন সংরক্ষক রিটা আকতার, এলজিইডি রাঙ্গামাটি অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসি) মো. শরীফ উদ্দিন, এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা প্রশাসন, বন বিভাগ, সেনাবাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বনভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই বৃহৎ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, শুধু গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপিত চারার সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি- বেসরকারি কার্যালয়, সড়কের পাশ ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা