• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনার মশালবাহী: বাহিরচর ইউনিয়ন যুবদলের হাল ধরলেন এনামুল হক প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ইয়াবাসহ জনতার হাতে আটক বান্দরবানের ছাত্রলীগ নেতা রায়হান প্রতিবেশীর পুকুর খননে ভেঙে গেল বসতঘর, সর্বস্ব হারিয়ে আইনি সহায়তার আশায় সুন্দরগঞ্জের রমজান আলী মদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি গ্রেপ্তার হীরা বিদেশে চাকরি বিনিময়ে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রধান আসামি গ্রেপ্তার মদনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব নামের যুবক নিহত বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি নুরুল ইস:বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর দায়িত্ব ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানালেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী

বিদেশে চাকরি বিনিময়ে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নেত্রকোনার মদনে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়া মামলার প্রধান আসামি খসরু পারভেজ ভূঁইয়া (৩৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

কিশোরগঞ্জ জেলার ইটনা থানা পুলিশের সহযোগিতা মদন থানা পুলিশ ইটনা উপজেলার বাদলা গ্রামের তানেশ্বর এলাকা থেকে মঙ্গলবার( ১৬ জুন ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মহন তালুকদার বাদী হয়ে মদন থানার দায়ের
করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হাসানুর রহমান ও এসআই শাকিব ইটনা থানার সহযোগিতায় পুলিশের একটি চৌকস দল তাকে আটক করে।

ভুক্তভোগী ও মামলায় এজহার সূত্রে জানা যায়, মানব প্রচারকারী দালাল প্রতারক চক্রের মূল হোতা
খসরু ওরফে পারভেজ ভূঁইয়া ভূয়া কাগজপত্র দিয়ে
ভুক্তভোগী মোহন তালুকদার (৩২)কে গত ২২ জানুয়ারি ২০২ ৫ ইং তারিখে মোটা অংকের বেতনের চাকরির কথা বলে সৌদি আরবে পাঠানো হয়।
সৌদি আরবে যাওয়ার পর বহু তল ভবনের একটি রুমে তাকে আটকে রেখে মানসিক শারীরিক টরচারিং করেন ।
পরে বাড়ি থেকে সর্বমোট সাড়ে এগারো লক্ষ টাকা নিয়ে মুক্তি পন দিয়ে দেশে ফিরে এসে খসরু ওরফে পারভেজ কে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তাদের বিরুদ্ধে।

উক্ত মামলার প্রধান আসামি মূল হোতা কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে।

মামলার বাদী মোহন জানায়, তাকে প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাকে বিদেশে পাঠিয়ে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হয়।

নিজের জীবন বাঁচানোর জন্য আত্মীয়-স্বজনের সহায়তায় আরও মুক্তিপণের টাকা পাঠানোর পর তাকে দেশে ফেরত পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করেন।

এদিকে, মামলার বাদী ভুক্তভোগী মোহন মিয়া প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তিনি।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন করিম বলেন, আদালতের নির্দেশে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি মদন থানায় রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা