• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ কেএমপি’র বিশেষ অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত উদীয়মান কবি শেখ আনিছুর রহমান নওগাঁয় বিদ্ধা মহিলার পঁচা গলা লাশ উদ্ধার, স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

ভেড়ামারায় মা সমাবেশ ও ফ্রি ক্লাশের শুভ উদ্বোধন

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেছেন, প্রতিভা মডেল একাডেমী শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠদানের পাশাপাশি, সাংস্কৃতিক, খেলাধুলা সহ নানা ভাবে কাজ করছে। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশু শিক্ষার্থীদের আর্দশ এবং মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মায়েদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। একমাত্র ‘মা’ ই হলো শিশুর জন্য আর্দশ শিক্ষক। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিষ্ট্রেট হিসাবে সন্তানদের গড়ে তোলার থেকে বেশী জরুরী আদর্শ ও মানবিক মানুষ হিসাবে গড়ে তোলা। এক্ষেত্রে আধুনিকতা ও অপসংস্কৃতি মোবাইল, টিকটক আমাদের জন্য বড় বাধা হলেও, সন্তানদের আদর্শিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল মঙ্গলবার সকালে মধ্যবাজার স্বর্ণকারপট্রি সংলগ্ন প্রতিভা মডেল একাডেমী স্কুলে মা সমাবেশ এবং ২০২৬ সালের কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠ্যক্রম কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারন সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল ইসলাম বিশ^াস, ভেড়ামারা আলহেরা মডেল একাডেমী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলা একাডেমীর জীবন সদস্য আলহাজ¦ হাসানুজ্জামান খসরু, ভেড়ামারা আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলাল মজুমদার, ভেড়ামারা ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্ট’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল প্রমুখ। বিশিষ্ট সাংবাদিক মনোয়ার হোসেন মারুফের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত মা সমাবেশ শেষে লাল ফিতা কেটে ২০২৬ সালের কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠ্যক্রম কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি শফিকুল ইসলাম ডাবলু। এসময় কোমলমতি শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে নতুন ক্লাশে বরন কওে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা