• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি দীপক সিংহ হাজারী ও সম্পাদক পিয়েল তালুকদার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি দীপক সিংহ হাজারী ও সম্পাদক পিয়েল তালুকদার ঝালকাঠির কাঁঠালিয়ায় আওয়ামী লীগ কর্মী বিএনপি নেতার উপর হামলার অভিযোগ 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় এক হাজার হাফেজ দিয়ে একশত কোরআন খতম

মোঃ শফিউল্লাহ সুমন, / ৩৪৮ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ শফিউল্লাহ সুমন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় ১০০০ হাফেজ দিয়ে ১০০ কোরআন খতম করে দোয়া করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে গাভীশিমুল গ্রামের ত্রয়ী মিল চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরনের নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীরা জানান, বেগম থালেদা জিয়ার সুস্থতার জন্য সারা দেশে প্রতিদিন দলীয় নেতাকর্মীসহ সবাই দোয়া মাহফিলের আয়োজন করছেন। কিন্তু এতো স্বল্প সময়ে এক হাজার হাফেজ একত্রিত হয়ে ১০০ কোরআন খতম করে দোয়া করেছেন, এটা সত্যিই বিরল। শুধু দলীয় নেতাকর্মী নয়, সব দল-মতের ঊর্ধ্বে দেশের ১৮ কোটি মানুষের একটাই প্রত্যাশা, খালেদা জিয়ার সুস্থতা।
জানা গেছে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার সকালে উপজেলার প্রায় অর্ধশতাধিক মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী মিলিয়ে ১ হাজার হাফেজ ত্রয়ী রাইস মিল চত্বরে এসে উপস্থিত হন। মঙ্গলবার বেলা ১০টায় ১ হাজার হাফেজ একযোগে পবিত্র কোরআন তিলাওয়াত শুরু করেন। দুপুর ১টার মধ্যে ১০০ পবিত্র কোরআন খতম হয়। পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে হাফেজ, ওলামায়ে কেরামদের সঙ্গে দলীয় নেতাকর্মীসহ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় গোবিন্দপুর জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম রিয়াজী।

উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আতাউল্লাহ শাহীন বলেন, পবিত্র কোরআন শরিফের প্রতিটি হরফের জন্য ১০টি করে নেকি পাওয়া যায়। এখানে এক হাজার হাফেজ ১০০ কোরআন খতম করেছেন। আল্লাহ্ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, এটাই আমাদের সবার প্রার্থনা।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশনেত্রীর সুস্থতা কামনায় আজ ১ হাজার কোরআনে হাফেজ ১০০ পবিত্র কোরআন খতম করে দোয়া করেছেন। প্রিয় নেত্রী সুস্থ হয়ে আবার দেশকে নেতৃত্বে দেবেন, এটাই নেতাকর্মীসহ আমাদের সকলের চাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা