• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ কেএমপি’র বিশেষ অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত উদীয়মান কবি শেখ আনিছুর রহমান নওগাঁয় বিদ্ধা মহিলার পঁচা গলা লাশ উদ্ধার, স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

নেত্রকোণায় ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপিত

মোঃ আব্দুল আউয়াল খান / ৭৫ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল আউয়াল খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

নেত্রকোণায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (CEHRLA) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নেত্রকোণা জেলা শাখার আয়োজনে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোণা পৌরসভা প্রাঙ্গণে শেষ হয়। পরে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেত্রকোণা জেলা শাখার সভাপতি শফিকুল হক খান মিল্কী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার।

সঞ্চালনা করেন- জেলা সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার স্বজল কুমার সরকার,
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নেএকোনা জেলা শাখার আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল আউয়াল খান

বক্তব্য রাখেন—জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট রেজাউল করিম, দৈনিক জননেত্র’র সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. মুখলেসুর রহমান, এলডিপির সাধারণ সম্পাদক আফরোজা নার্গিস, নারী নেত্রী পারভীন আক্তার, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার সভাপতি সারোয়ার পারভেজ বাবু,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মানবাধিকার লঙ্ঘন, নারী ও শিশু অধিকার, সামাজিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির গুরুত্বরুপের পাশাপাশি মানবাধিকার রক্ষায় সকলের যৌথ উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা