• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনার মশালবাহী: বাহিরচর ইউনিয়ন যুবদলের হাল ধরলেন এনামুল হক প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ইয়াবাসহ জনতার হাতে আটক বান্দরবানের ছাত্রলীগ নেতা রায়হান প্রতিবেশীর পুকুর খননে ভেঙে গেল বসতঘর, সর্বস্ব হারিয়ে আইনি সহায়তার আশায় সুন্দরগঞ্জের রমজান আলী মদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি গ্রেপ্তার হীরা বিদেশে চাকরি বিনিময়ে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রধান আসামি গ্রেপ্তার মদনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব নামের যুবক নিহত বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি নুরুল ইস:বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর দায়িত্ব ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানালেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী

পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটা রোধে গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

মোঃ নাসিরউদ্দিন / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় ফসলি জমির টপসয়েল অবৈধভাবে কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ জুন) রাত ১১টা থেকে রবিবার (৮ জুন) রাত ২টা ২০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি।
তবে ঘটনাস্থলে ব্যবহৃত একটি এস্কেভেটর (খননযন্ত্র) জব্দের উপযুক্ত পরিবহন ব্যবস্থা না থাকায় সেটিকে যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহার করা না যায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং ফসলি জমির টপসয়েল সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা ও কৃষিজমি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফসলি জমি রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা