• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনার মশালবাহী: বাহিরচর ইউনিয়ন যুবদলের হাল ধরলেন এনামুল হক প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ইয়াবাসহ জনতার হাতে আটক বান্দরবানের ছাত্রলীগ নেতা রায়হান প্রতিবেশীর পুকুর খননে ভেঙে গেল বসতঘর, সর্বস্ব হারিয়ে আইনি সহায়তার আশায় সুন্দরগঞ্জের রমজান আলী মদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি গ্রেপ্তার হীরা বিদেশে চাকরি বিনিময়ে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রধান আসামি গ্রেপ্তার মদনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব নামের যুবক নিহত বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি নুরুল ইস:বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর দায়িত্ব ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানালেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী

মদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি গ্রেপ্তার হীরা

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন মদন , নেত্রকোনা / ৩ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নেত্রকোনার মদন পৌরসভা হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে মোঃ হিরা মিয়া(৩৭)নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

রবিবার (১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে মদন থানা পুলিশের এস আই ফয়সালের নেতৃত্বে পৌরসভার মদন বাজার এলাকায় অভিযান চালিয়ে হীরা মিয়াকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হিরা মিয়া কুলিয়াটি বড়বাড়ী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে এএসআই সাকিব, এএসআই মাহবুব, এএসআই মাহফুজসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মদন বাজারের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় হিরা মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, হিরা মিয়া দীর্ঘদিন ধরে মদন বাজারে অবস্থিত ‘তুরা সুইট অ্যান্ড ফুড’ নামের একটি হোটেল ব্যবসার আড়ালে ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রি করে আসছিলেন।
এর আগেও মদন থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে বলে জানান মদন থানা পুলিশ।

মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দীন করিম জানান, ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ নেত্রকোনা জেল হাজতে পাঠানো হবে।
তিনি এও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা