• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
ধরমপুর ইউনিয়নবাসীর পাশে দাঁড়াতে চান তৃণমূলের আস্থার প্রতীক রবিউল ইসলাম সরকার বান্দরবানের প্রবীণ সাংবাদিক মূসা ফারুকীর রোগমুক্তি কামনায় কোট মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত মাদকমুক্ত ফতেহাবাদ ইউনিয়ন গড়তে ঐক্যবদ্ধ জনতা, মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান মদনে গাজা খাওয়াকে কেন্দ্র করে ধাড়ালো অস্ত্রের আঘাতে পেটের নাড়িভুঁড়ি বের করে দিল প্রতিপক্ষ ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনার মশালবাহী: বাহিরচর ইউনিয়ন যুবদলের হাল ধরলেন এনামুল হক প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ইয়াবাসহ জনতার হাতে আটক বান্দরবানের ছাত্রলীগ নেতা রায়হান প্রতিবেশীর পুকুর খননে ভেঙে গেল বসতঘর, সর্বস্ব হারিয়ে আইনি সহায়তার আশায় সুন্দরগঞ্জের রমজান আলী

মদনে গাজা খাওয়াকে কেন্দ্র করে ধাড়ালো অস্ত্রের আঘাতে পেটের নাড়িভুঁড়ি বের করে দিল প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন / ৫৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নেত্রকোনার মদনে গাঁজা খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন গুরুতর যখম হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মদন পৌরসভার বাড়িভাদেরা গ্রামে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে সংঘর্ষে গুরুতর আহতরা হলেন বাড়িভাদেরা গ্রামের মৃত হাসিম উদ্দিন এর ছেলে আবুল হোসেন (৩৫)

অপরদিকে আরন মিয়া( ৫০) এর ছেলে শরীর ( ২৫)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুজনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ।

এর আগে ১১ জুন সাকিব নামের এক যুবক গাঁজা খাওয়ায় আসক্ত হলে তার মামা আরন মিয়া ভাইগ্না শাকিবকে ঘরের ভিতরে নিয়ে বেঁধে রাখেন।

ভাইগ্না সাকিবকে ঘরের ভিতরে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে চাচাতো মামা সাইফুল মিয়া ( ২৫) তাকে ছেড়ে দেন।

সাইফুল তার ভাইগ্না সাকিবকে ছেড়ে দেওয়ার কারণে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ চারজন গুরুত্ব আহত হয়েছিল।

আজ সকালে অটো রিক্সার ড্রাইভার আবুল হোসেন প্রতিপক্ষ শরিফের বাড়ির সামন দিয়ে হেঁটে যাচ্ছিল দেখতে পেয়ে আরন মিয়ার ছেলে শরীর তাকে ধারালো অস্ত্র ছুরি দিয়ে এলোপাথাড়ি পেটের উপর একাধিক আঘাত করে পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি বেড়িয়ে আসে অটোরিকশা ড্রাইভার আবুল হোসেনের। পরে তার লোকজন এসে শরীফকে মারধর করে গুরুতর আহত করে।

দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, পরিস্থিতি শান্ত রাখার জন্য আমি নিজেই ঘটনাস্থলে রয়েছি।
পরবর্তীতে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা