• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ কেএমপি’র বিশেষ অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত উদীয়মান কবি শেখ আনিছুর রহমান নওগাঁয় বিদ্ধা মহিলার পঁচা গলা লাশ উদ্ধার, স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

ঝিনাইদহে ডিএনসি-র ঝটিকা অভিযানে ধরা দুই মাদক কারবারি

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আজাদ হোসেন
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহে যাত্রীবাহী বাস থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কালা লক্ষ্মীপুর এলাকায় পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাসেম আলী।
আটককৃতরা হলেন— ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের লাল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ ও মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের শরিফুল বিশ্বাসের ছেলে হোসেন মনির।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাসেম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে যাত্রীবাহী বাসে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় ৪৪টি প্যাকেটের ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা