• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ কেএমপি’র বিশেষ অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত উদীয়মান কবি শেখ আনিছুর রহমান নওগাঁয় বিদ্ধা মহিলার পঁচা গলা লাশ উদ্ধার, স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মোঃ আবু জাফর মন্ডলঃ / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা কাকন গুরুতর আহত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তের অতর্কিত হামলায় কাকন নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।

গতকাল ১৫ ফেব্রুয়ারি রবিবার রাত ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ নামক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে কাকন ৩৫ সে উপজেলা যুবদলের সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থানকালে হঠাৎ করে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় কাকনকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

হামলায় কাকনের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতরভাবে জখম হওয়ার পাশাপাশি তার দুই পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অপরদিকে উপজেলা যুবদল সভাপতি রাজু আহম্মেদ জানান বিরোধী দলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে।তবে বিরোধী দলের পক্ষ থেকে হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম
জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা