• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ কেএমপি’র বিশেষ অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত উদীয়মান কবি শেখ আনিছুর রহমান নওগাঁয় বিদ্ধা মহিলার পঁচা গলা লাশ উদ্ধার, স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

ঝিনাইদহের হাটে লুঙ্গি চোর সন্দেহে যুবক আটক গণ পিটুনি

আশরাফুল ইসলাম আসাদ / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডলঃ
বিশেষ সংবাদদাতা ঝিনাইদহঃ

ঝিনাইদহ শহরের হাটের ভেতরে লুঙ্গি চুরির সন্দেহে এক যুবককে আটক করেছে স্থানীয় ব্যবসায়ী ও জনতা। আটক করার পর বিক্ষুব্ধ জনতা ওই যুবককে বেপরোয়া মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের দিকে শহরের একটি ব্যস্ত হাটে এক ব্যবসায়ীর দোকান থেকে লুঙ্গি চুরির অভিযোগ ওঠে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও ক্রেতারা সন্দেহভাজন যুবককে হাতেনাতে ধরে ফেলেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন তাকে মারধর শুরু করলে পরিস্থিতি দ্রুত অস্থির হয়ে ওঠে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, হাট এলাকায় সম্প্রতি ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সন্দেহভাজন কাউকে দেখলেই সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তবে তারা স্বীকা করেন, আইন নিজের হাতে নেওয়া ঠিক হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, যুবকের কাছ থেকে কোনো চোরাই মালামাল উদ্ধার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “কেউ অপরাধ করলে তার বিচার আইন অনুযায়ী হবে। গণপিটুনি বা আইন নিজের হাতে নেওয়া দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।”

হাট এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা