• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ কেএমপি’র বিশেষ অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত উদীয়মান কবি শেখ আনিছুর রহমান নওগাঁয় বিদ্ধা মহিলার পঁচা গলা লাশ উদ্ধার, স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাসিরউদ্দিন / ২৩ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

মোঃ নাসিরউদ্দিন, স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি কাজে সেচ প্রদানের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, খাদ্য ও জ্বালানি সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় চলমান সেচ মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষি উৎপাদন বজায় রাখতে সেচ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য ডিজেলসহ অন্যান্য জ্বালানির সরবরাহে কোনো ধরনের সংকট যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় কৃষকদের ভোগান্তি কমাতে নির্ধারিত দামে তেল সরবরাহ, মজুতদারি রোধ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সরবরাহ ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং জোরদার করার সিদ্ধান্তও নেওয়া হয়।
উপস্থিত কর্মকর্তারা আশ্বাস দেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সেচ কার্যক্রমে ব্যবহৃত জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভা শেষে কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা