• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি দীপক সিংহ হাজারী ও সম্পাদক পিয়েল তালুকদার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি দীপক সিংহ হাজারী ও সম্পাদক পিয়েল তালুকদার ঝালকাঠির কাঁঠালিয়ায় আওয়ামী লীগ কর্মী বিএনপি নেতার উপর হামলার অভিযোগ 

সৌদি মন্ত্রিসভায় আবারও রদবদল

Reporter Name / ২৩৯ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

মন্ত্রিসভায় আবারও রদবদলের ঘোষণা দিয়েছে সৌদি আরব। শনিবার সংস্কৃতি এবং ধর্মের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় রদবদল আনা হয়। মোহাম্মদ বিন সালমান সৌদির ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সৌদির মন্ত্রিসভায় রদবদলের ঘটনা ঘটল।

বাদশাহ সালমানের এই ছেলে বর্তমানে সৌদির সবচেয়ে ক্ষমতাধর যুবরাজ হিসেবে পরিচিত। এর আগে তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্টেট নিউজ এজেন্সির (এসপিএ) এক খবরে বলা হয়েছে, দেশের শ্রম, ইসলামিক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীদের মধ্যে রদবদল আনা হয়েছে।

আগামী আগস্ট মাসে পবিত্র হজ পালনকে কেন্দ্র করে পবিত্র মক্কা নগরীতে একজন রাজ-কমিশন নিয়োগেরও ঘোষণা দেয়া হয়েছে। পবিত্র হজে সব ধরনের কার্যক্রমের নেতৃত্ব দেবেন প্রিন্স সালমান।

সম্প্রতি সৌদির সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। কট্টরপন্থী দেশটিতে সম্প্রতি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়েছে। যা আগে কখনও নারীরা চিন্তাও করতে পারতেন না।

দেশটিতে গত নভেম্বরে দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় দুইশো প্রিন্স, ব্যবসায়া এবং রাজপরিবারের সদস্যকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের দেশটির বিলাসবহুল রিটজ শার্লটন হোটেলে রাখা হয়। তবে এদের মধ্যে অধিকাংশই সৌদি কর্তৃপক্ষকে মোটা অংকের অর্থ জরিমানা দিয়ে মুক্তি পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা