• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ কেএমপি’র বিশেষ অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত উদীয়মান কবি শেখ আনিছুর রহমান নওগাঁয় বিদ্ধা মহিলার পঁচা গলা লাশ উদ্ধার, স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সালথায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক রক্ষায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

সাইদ গাজী / ৬৫ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সাইদ গাজী , ফরিদপুর প্রতিনিধি:

২০২৫-২০২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) এর আওতায় ফরিদপুরের সালথায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে বকনা বাছুর তুলে দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। অনুষ্ঠান টি পরিচলনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আবুল বারী প্রমুখ।

উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু জানান, উপজেলার ৮ টি ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী ৫টি গ্রুপের মোট ৬০ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে। মৎস্য আহরোণের পাশাপাশি তারা গাভি পালন করে জীবীকা নির্বাহ করতে পারবে। এর ফলে দেশীয় প্রজাতির মাছের বৃদ্ধিতে তারা সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা