মোঃ ইব্রাহিম খলিল
বিশেষ,প্রতিনিধি
দেওয়ানগঞ্জ /জামালপুর
দেওয়ানগঞ্জে ‘মৃত’ গরুর মাংস রেখে পালালেন কসাই
জামালপুরের দেওয়ানগঞ্জে ‘মৃত’ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। স্থানীয়দের তোপের মুখে তিনি পালিয়েছেন বলে জানা যায়
উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলামের উপস্থিতিতে মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে
স্থানীয় কয়েকজন ও গ্রাম পুলিশ জানায়,কসাইয়ের বাড়িতে রোগাক্রান্ত একটি গরু ছিল এবং গরু গত রাতে মারা যায়,মারা যাওয়া গরুটি সেই রাতেই তিনি জবাই করেন,এবং প্রতিবেশীরা দেখে ফেলে মঙ্গলবার মরা গরুর মাংস বিক্রি করতে মৌলভীচর বাজারে নিয়ে এলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয় এ খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ বাজারে এলে মাংস রেখে কৌশলে পালিয়ে যান কসাই তারা মিয়া।
স্থানীয় বাসিন্দা, ইউসুফ আলী, আব্দুল মান্নান, শিহাবসহ অনেকেই বলেন, মাংস বিক্রির উদ্দেশ্যে মৃত গরু জবাই করেছে তারা মিয়া এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই
চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, সকালে ফোনকলে আমি মৃত গরু জবাইয়ের কথা জানতে পারি,পরে আমিসহ কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে পৌঁছালে কসাই তারা মিয়া ও তার দুজন সঙ্গী যন্ত্রপাতি ও জবাইকৃত গরুর মাংস ফেলে রেখে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী