• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ কেএমপি’র বিশেষ অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত উদীয়মান কবি শেখ আনিছুর রহমান নওগাঁয় বিদ্ধা মহিলার পঁচা গলা লাশ উদ্ধার, স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

হোয়াইক্যং মিনাবাজারে মাদক পাচারকারী দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন / ২৫ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় মাদক পাচারকে কেন্দ্র করে দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিনাবাজার এলাকার মন্নান–হারুন গ্রুপের সঙ্গে পার্শ্ববর্তী ঝিমংখালী এলাকার জসিম গ্রুপের মধ্যে ইয়াবা পাচার ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ সংঘর্ষ ঘটে।
এসময় উভয় পক্ষের মধ্যে তিন শতাধিক রাউন্ড গুলিবর্ষণ হয়। সংঘর্ষে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে শত শত ভারী আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কিন্তু ঘটনার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও কোন সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ইয়াবা পাচার ও তার নিয়ন্ত্রণ নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এসব ভারী অস্ত্র আসন্ন স্হানীয় নির্বাচনে সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে।
সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শব্দে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবেদিক ছুটাছুটি করতে বাধ্য হয়।

ঘটনাস্থলের কাছেই বিজিবির একটি ক্যাম্প ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি অবস্থান করলেও ঘটনার সময় কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী অবিলম্বে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা