• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ কেএমপি’র বিশেষ অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত উদীয়মান কবি শেখ আনিছুর রহমান নওগাঁয় বিদ্ধা মহিলার পঁচা গলা লাশ উদ্ধার, স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

“খুলনার নিজখামারে চাঞ্চল্যঃ ৫ আগ্নেয়াস্ত্র ও ৯৬ রাউন্ড গুলি-সহ নারী আটক”

রাজু আহমদ, ক্রাইম রিপোর্টার / ৫৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

রাজু আহমদ, ক্রাইম রিপোর্টার

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিজখামার মোড় এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল ৯টা ৩৫ মিনিটে লবণচরা থানার একটি চৌকস টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ, খুলনার সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।

এ সময় সাতক্ষীরা মহাসড়কের নিজখামার মোড়স্থ আরআরপি এগ্রো ফার্মসের সামনে পাকা রাস্তার ওপর থেকে সুরাইয়া পারভীন সুমী (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমী সাতক্ষীরা জেলার বাটকেখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত আশরাফ উদ্দীনের মেয়ে।

অভিযানকালে তার হেফাজত থেকে ৩টি বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ৪টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় লবণচরা থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা