• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি দীপক সিংহ হাজারী ও সম্পাদক পিয়েল তালুকদার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি দীপক সিংহ হাজারী ও সম্পাদক পিয়েল তালুকদার ঝালকাঠির কাঁঠালিয়ায় আওয়ামী লীগ কর্মী বিএনপি নেতার উপর হামলার অভিযোগ 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শেয়ালের কামড়ে ২৩ দিন পর নারীর মৃত্যু, এলাকায় আতঙ্ক

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মিঠুন কুমার রায়
স্টাফ রিপোর্টার, রাণীশংকৈল ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শেয়ালের কামড়ে আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১৮ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত আমিনা বেগম উপজেলার ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. মইনুল হকের স্ত্রী।
নিহতের ছেলে আমিরুল ইসলাম জানান, প্রায় ২৩ দিন আগে তার মা মাঠে ঘাস কাটতে গেলে একটি শেয়াল নাক ও মুখে কামড় দেয়। পরে তাকে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল-এ নেওয়া হলে সেখানে দুটি টিকা দেওয়া হয়। এরপর বাড়িতে এনে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে আরও দুটি টিকা দেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার প্রায় ১৭ দিন পর আমিনা বেগম আবার অসুস্থ হয়ে পড়েন। তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল এবং ঘন ঘন বমি হচ্ছিল। অবস্থার অবনতি হলে তাকে পুনরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, এলাকায় শেয়ালের উপদ্রব গত বছর থেকেই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভুট্টার আবাদ বাড়ায় শেয়ালের আনাগোনা আরও বেড়েছে। এতে মানুষ একা মাঠে কৃষিকাজ করতে ভয় পাচ্ছেন। অনেকেই দলবেঁধে লাঠিসোঁটা নিয়ে মাঠে যাচ্ছেন।
তারা আরও জানান, গত তিন সপ্তাহে শেয়ালের কামড়ে অন্তত দুটি গরুর মৃত্যু হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা