• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline
আজ বিশ্ব পরিবেশ দিবস-৫ ই জুন ২০২৬ ভেড়ামারায় বৈধ্য তরিয়ামহল বন্ধের প্রতিবাদে মানববন্ধন নড়াইলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৪ঠা জুন, ২০২৬) চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন ইসলামি ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে দেবিদ্বারে কলম বিরতি ও মানববন্ধন গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

নড়াইলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

কামাল মোল্লা / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মো: কামাল মোল্লা, বিশেষ প্রতিনিধি নড়াইল জেলা

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল,নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক,বিএনপি নেতা শাহরিয়ার রিজভি জজ, নড়াইল জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল হক,সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান,যুবদল সভাপতি মশিয়ার রহমান,ছাত্রদল আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য সাধারণ দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।” স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে নেতাকর্মীদের আত্মনিয়োগ করতে হবে। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত ও অসহায় শ্রমজীবী মানুষের মাঝে তাবারক বিতরণ করেন,জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা