• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
আজ বিশ্ব পরিবেশ দিবস-৫ ই জুন ২০২৬ ভেড়ামারায় বৈধ্য তরিয়ামহল বন্ধের প্রতিবাদে মানববন্ধন নড়াইলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৪ঠা জুন, ২০২৬) চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন ইসলামি ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে দেবিদ্বারে কলম বিরতি ও মানববন্ধন গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

আবু জাফর মন্ডল / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় রাসায়নিক নির্ভরতা কমিয়ে নিরাপদ কৃষির পথে: ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো দেশে নানা সুকৌশল অবলম্বন করে টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ কৃষি প্রযুক্তির প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানটি ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার রেজার মোড় নামক স্থানে “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” শীর্ষক এক দিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি চিন্তাবিদ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রংপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ রশীদুল ইসলাম। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিকল্প নেই। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে মাটির উর্বরতা, পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বায়োপেস্টিসাইডের ব্যবহার সময়োপযোগী ও কার্যকর একটি উদ্যোগ।
তিনি ধান, আলু, ভুট্টা, বিভিন্ন সবজি এবং অন্যান্য ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের বীজ নির্বাচন, রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা, বীজ সংরক্ষণ, সুষম সার প্রয়োগ এবং বায়োপেস্টিসাইড ব্যবহারের বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করার জন্য আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের গাইবান্ধা জেলার টেরিটরি সেলস অফিসার (টিএসও) আব্দুর বর। তিনি মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান, ফসলভিত্তিক প্রযুক্তিগত পরামর্শ এবং ব্র্যাক সিডের উন্নতমানের কৃষি উপকরণের ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ডিলার শ্রী সুজন কুমার সেন, যিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, ব্র্যাক সিড দীর্ঘদিন ধরে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করে কৃষকদের আস্থা অর্জন করেছে। কৃষকদের পাশে থেকে নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কর্মশালায় এলাকার প্রায় ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষকরা বায়োপেস্টিসাইডের কার্যকারিতা, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি এবং উন্নতমানের বীজ ব্যবহারের বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম কৃষকদের জ্ঞান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষকরা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কৃষিবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির মানসম্মত বীজ, বায়োপেস্টিসাইড ও অন্যান্য কৃষি উপকরণ ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন। তারা আশা করেন, এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা হলে কৃষি খাতে নতুন প্রযুক্তির প্রসার আরও ত্বরান্বিত হবে এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাক সিডের উন্নতমানের সবজি বীজ এবং বায়োপেস্টিসাইডের বিভিন্ন নমুনা উপহার হিসেবে বিতরণ করা হয়। এ সময় কৃষকরা উপহার গ্রহণের পাশাপাশি মাঠ পর্যায়ে এসব প্রযুক্তি ব্যবহারের অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রসার বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। অনুষ্ঠানে সার্বিকসহযোগিতায় নিরলস ভাবে কাজ করেছেন এএসও গাইবান্ধা -১ এর জান্নাতুন নাঈম সুনান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা