• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

ভূমিসেবা মেলায় গণশুনানি, কুড়িগ্রামে ভূমি অফিসের সেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

মোঃ আলমগীর হোসাইন ,ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম / ৩১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসাইন ,ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম

ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি ও ভূমিসেবা মেলা। এতে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ, পরামর্শ ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ। তিনি ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষ যেন কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা দুর্নীতির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

গণশুনানিতে বক্তারা বলেন, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত সেবাগুলোকে ডিজিটাল ও দ্রুততর করতে সরকার কাজ করছে। পাশাপাশি ই-নামজারি ও অনলাইনে খাজনা পরিশোধের মতো স্মার্ট সেবাগুলো সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে।

তারা আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধ বা অভিযোগের দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নাগরিক ভোগান্তি কমাতে প্রশাসন বদ্ধপরিকর। কোনো সুনির্দিষ্ট অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণশুনানি শেষে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৩ জন ব্যক্তির মাঝে মোট ৬৫ লাখ ৫২ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ ভূমিসেবা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা