• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মোহাম্মদ ইয়াসির আরাফাত বান্দরবান প্রতিনিধি / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

​মোঃ ইয়াছিন আরাফাত, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের হলুদিয়া বাজারে কথিত পাতি নেতা আজাদের পরকীয়ার ঘটনা ধামাচাপা দিতে বাছা নামের এক নিরীহ যুবককে লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে নির্মমভাবে জখম করা হয়েছে। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল রাতে ৯ টার দিকে ঘটনা টা হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ মে ২০২৬ রাতে কথিত যুবদল নেতা আজাদ অন্য একজনের স্ত্রীর সাথে রাত কাটাতে গিয়ে নিজের স্ত্রীর হাতেই হাতেনাতে ধরা পড়ে। এই জঘন্য পরকীয়ার ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে আজাদ চরম ক্ষিপ্ত হয় এবং ঘটনাটি ভিন্নখাতে মোড় নিতে ফেসবুকে উল্টো অপপ্রচার শুরু করে।
​এই ঘটনার জের ধরে আজাদের নির্দেশে ও প্রত্যক্ষ উপস্থিতিতে জহির, আরমান, সাকিব ও আরাফাতসহ একদল সন্ত্রাসী বাছা নামের ওই যুবককে দাওয়াত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই লোহার রড ও হকিস্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও অচেতন করে ফেলে। পরবর্তীতে এই হামলার ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করায় এমরান নামের আরেক কিশোরকেও মারধর করে এই সন্ত্রাসী বাহিনী।
​এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, আজাদ দীর্ঘদিন ধরে দলীয় নাম ভাঙিয়ে এলাকায় অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, সরকারি জায়গা দখল ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের রাজত্ব কায়েম করে আসছে। এবার নিজের পরকীয়ার অপরাধ ঢাকতে সে এক যুবককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
​সর্বশেষ খবর অনুযায়ী, এই হামলার ঘটনায় জড়িত জহির নামের এক অভিযুক্তকে বান্দরবান সদর থানা পুলিশ আটক করেছে। তবে মূল হোতা আজাদসহ বাকি সন্ত্রাসীরা এখনো পলাতক রয়েছে।
​প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ:
প্রকাশ্যে একজন যুবককে এভাবে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠানোর ঘটনায় হলুদিয়া বাজার ও আশেপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ অনতিবিলম্বে মূল অপরাধী ও পরকীয়া করতে গিয়ে ধরা খাওয়া সেই কথিত নেতা আজাদসহ হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা