• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি

মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম / ৯ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম

কুড়িগ্রামের সম্ভাবনা, সংকট ও উন্নয়নের প্রত্যাশাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নাগরিক সংলাপ। বাজেটে কুড়িগ্রাম: সম্ভাবনা, সংকট ও উন্নয়নের প্রত্যাশা,শীর্ষক এ সংলাপ মঙ্গলবার (২৬ মে) দুপুরে শহরের কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়াম মার্কেটের গ্র্যান্ড অ্যাসেম্বেলি হলরুমে আয়োজন করে কুড়িগ্রাম পার্লামেন্ট।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা মনোযোগ দিয়ে শোনেন এবং জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম রিগ্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংলাপে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আলেম, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, সংখ্যালঘু প্রতিনিধি, জেলে সম্প্রদায় এবং শিক্ষার্থীরা অংশ নেন। তারা জেলার শিক্ষা, চিকিৎসা, কৃষি, মৎস্য, যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন, জলাবদ্ধতা, কর্মসংস্থান, ক্ষুদ্রঋণ, বাল্যবিয়ে, মাদক ও দুর্নীতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি যুব প্রশিক্ষণ, উন্নয়ন বাজেটের সুষ্ঠু ব্যবহার এবং জেলার জন্য অতিরিক্ত বরাদ্দের দাবিও জানান বক্তারা।

বক্তব্যে এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রাম এখনো উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কুড়িগ্রামে এখনো অধিকাংশ সড়ক কাঁচা এবং সড়ক অবকাঠামো উন্নয়নে প্রায় ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রয়োজন।

স্বাস্থ্যখাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জেলার হাসপাতালগুলোতে আইসিইউ, এনআইসিইউ, এমআরআই মেশিনসহ আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে অন্তত ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রয়োজন। এ বরাদ্দ পেলে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন এবং চিকিৎসাসেবার মান বৃদ্ধি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শিক্ষা, কৃষি, নদীভাঙন প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানসহ জেলার সার্বিক উন্নয়নের জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ অত্যন্ত জরুরি। একই সঙ্গে উন্নয়ন বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত ও দুর্নীতি কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা