• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ ভার্চুয়ালী ভাবে শুভ উদ্বোধন করেন লুৎফুজ্জামান বাবর

মোঃ মোশারফ হোসেন, স্টাফ রিপোর্টার, মদন (নেত্রকোনা) / ৩৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মোঃ মোশারফ হোসেন, স্টাফ রিপোর্টার, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদনে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি ধান-চাল সংগ্রহে ভার্চুয়ালী সভায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য প্রধান অতিথি লুৎফুজ্জামান বাবর।

বোধবার (১৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে
মদন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজ বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বোরো ধান সংগ্রহের ভার্চুয়ালী সভায় উপস্থিত ছিলেন, মদন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দুলাল মিয়া, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম, মদন থানা ওসি তদন্ত অসীম কুমার দাস, কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, ফতেপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হূমায়ূন কবীর, বাংলাদেশ
প্রেসক্লাব সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম ধানের মান পরীক্ষা করে দেখান।
এবং চলতি বোরো সংগ্রহ মদন উপজেলার খাদ্য গুদামে মোট ১৯ শত ৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা।
গত ৩ মে থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা