• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মোঃ আলমগীর হোসাইন / ১০ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসাইন ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম

কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বইঘরের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির তারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৬ মে) সকালে শহরের ব্যস্ততম এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক খুঁটির তার থেকে হঠাৎ বিকট শব্দের সঙ্গে আগুনের ফুলকি বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই খুঁটির একাধিক তারে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের দোকানপাট ও পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই এলাকার যান চলাচল ও দোকানপাটে সতর্কতা জারি করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণেই প্রায়ই এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা দ্রুত বিদ্যুৎ লাইনের সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা