• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

বরগুনাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই: চিফ হুইপ

শাহজাহান খান / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃ শাহজাহান খান, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সারা বাংলাদেশের মধ্যে বরগুনাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। একটি জেলার উন্নয়ন তখনই সম্ভব, যখন সেই জেলার সকল প্রশাসনিক কর্মকর্তা সম্মিলিতভাবে উন্নয়নের জন্য কাজ করেন। আজ আমরা সবাই শপথ নেব, একসঙ্গে বরগুনার উন্নয়নে কাজ করবো।

বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সরকারি কর্মকর্তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের নির্দেশনা দেন।

চিফ হুইপ আরও বলেন, সিঙ্গাপুর আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হয়েও মাথাপিছু আয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে। অথচ আমরা নানা কারণে পিছিয়ে রয়েছি। অতীতের বিভক্তির রাজনীতি থেকে বের হয়ে বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। জেলে, কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

চিফ হুইপ আরও জানান, বরগুনাসহ দেশের উপকূলীয় জেলাগুলো নিয়ে একটি ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠনের প্রস্তাব তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। পাশাপাশি পর্যটন ও মৎস্যসম্পদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ, নজরুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মোঃ শাহজাহান খান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা