নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে অচিরেই ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি। সম্ভাব্য এই কমিটি ঘিরে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রত্যাশা।
দলের তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সভাপতি পদে আমিনুল হক, হারুনুর রশিদ হারুন , মামুন হাসান ও নবী উল্লাহ নবী এবং সাধারণ সম্পাদক পদে ফজলে রুবাইয়াত পাপ্পু, মোস্তফা জামান, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ওর চেয়ারম্যান মনির এর নাম। রাজনৈতিক অঙ্গনে তাদের সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা নিয়ে নেতা-কর্মীদের মাঝে ইতিবাচক আলোচনা চলছে।
বিশেষ করে আন্দোলন-সংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সাহসী ভূমিকা, দুঃসময়ে দলের প্রতি অবিচল আনুগত্য এবং নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে হারুনুর রশিদ হারুনকে একজন পরীক্ষিত, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে দেখছেন তৃণমূলের অনেকেই।
তৃণমূলের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি পদে দায়িত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে ফজলে রুবাইয়াত পাপ্পুর নামও ব্যাপকভাবে আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
নেতা-কর্মীদের বিশ্বাস, নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করে তুলবে। দলীয় কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সবার প্রত্যাশা, ঐক্যবদ্ধ ও শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে মহানগর দক্ষিণ বিএনপি রাজনীতির মাঠে আরও কার্যকর ভূমিকা রাখবে।