• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

রাজশাহীতে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন

মোঃ নাসিরউদ্দিন সিনিয়র সটাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ নাসিরউদ্দিন সিনিয়র সটাফ রিপোর্টার

জনবান্ধব ও আধুনিক ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় থানা ভূমি অফিস, বোয়ালিয়া, রাজশাহী প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিভাগীয় প্রশাসন, রাজশাহী, জেলা প্রশাসন, রাজশাহী এবং থানা ভূমি অফিস, বোয়ালিয়া’র যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তিনি দেশব্যাপী একযোগে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে নামজারি, খাজনা প্রদান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে।
আগামী ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত রাজশাহী জেলার থানা ভূমি অফিস বোয়ালিয়া সহ জেলার সকল উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা, পরামর্শ ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, জনগণকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করে তোলাই এ মেলার মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা