• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান

মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম / ১৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার, কুড়িগ্রাম

বাল্যবিয়ে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি কিশোরীদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করার পাশাপাশি তাদের সুন্দর শৈশবও কেড়ে নেয়। তাই বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ফেডারেশন হলরুমে আয়োজিত,বাল্যবিবাহ সচেতনতা ও কিশোর-কিশোরীর ক্ষমতায়ন বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেলগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম।

তিনি বলেন, আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করা হলেও অনেক অসচেতন অভিভাবক এখনও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বাল্যবিয়ের দিকে ঠেলে দিচ্ছেন। এর ফলে বিয়ের পর নানা স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক সমস্যার মুখোমুখি হতে হয় কিশোরীদের। তাই বাল্যবিয়ের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বেলগাছা যুব সংগঠনের আয়োজনে এবং সিএনবি প্রজেক্ট ও আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, ফেডারেশন চেয়ারম্যান নুর ইসলাম, আরডিআরএস বাংলাদেশের ফিল্ড ফ্যাসিলিটেটর অনাত বন্ধু এবং বেলগাছা যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাফি ইসলামসহ অনেকে।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ে সংক্রান্ত আইন সম্পর্কে অবহিতকরণ এবং কিশোর-কিশোরীদের ক্ষমতায়নে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয়। পরে প্রকল্পের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা