চরফ্যাশন প্রতিনিধি, ভোলা
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে ছাগল চুরির অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে। পরে বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থাকে অবহিত করা হলে সংস্থার ভোলা জেলা সভাপতি জনাব আমজাদ হোসেন মুন্সী এবং আইন বিষয়ক সম্পাদক মোঃ সাকিব মুন্সী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি যাচাই-বাছাই করেন।
পরবর্তীতে জনাব আমজাদ হোসেন মুন্সীর উদ্যোগে আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য শশীভূষণ থানার নিকট হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এবং তার বাড়ি লালমোহন থানার আওতাধীন এলাকায়।
এ ঘটনায় শশীভূষণ থানার এসআই বিপ্লব ও তার সঙ্গীয় ফোর্স তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ চোরচক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায়, চক্রের একজন সদস্য চুরি সংঘটিত করার পর অন্য সদস্যরা যানবাহনের মাধ্যমে দ্রুত চোরাই মালামাল সরিয়ে নিয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসী এ ধরনের অপরাধ দমনে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতিবেদক:
মোঃ সাকিব মুন্সী
অনলাইন নিউজ ডেস্ক।