• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
আজ বিশ্ব পরিবেশ দিবস-৫ ই জুন ২০২৬ ভেড়ামারায় বৈধ্য তরিয়ামহল বন্ধের প্রতিবাদে মানববন্ধন নড়াইলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৪ঠা জুন, ২০২৬) চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন ইসলামি ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে দেবিদ্বারে কলম বিরতি ও মানববন্ধন গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন

নয়ন দাস / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলা, দোহাজারী পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জুন (মঙ্গলবার) বিকালে দোহাজারী পৌরসভাস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ ফয়সাল সিকদার সোহানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহর শাহ কুতুব আমানত এন্টারপ্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকের হোসেন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু।
দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোঃ জাবেদ চৌধুরী রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ কামরুল হাসান চৌধুরী, মোঃ আনোয়ার, মোঃ ইউসুফ, মোঃ ডিএম সাকিব, মোঃ আজিজ, মোঃ আদনান ইমন, মোঃ খন্দকার ফরহাদ, মোঃ আবু হাসনাত সাবজিদ, মোঃ মনোয়ার, মোঃ রেজাউল করিম হিরো, মোঃ টিপু, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ আফজল, মোঃ সাইফুল, মোঃ আলামিন, মোঃ সিফাত, মোঃ সম্রাট, মোঃ ছোটন, মোঃ আরফাত, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ রিয়াদ, মোঃ শাফায়া, মোঃ সায়েম, মোঃ রনি, মোঃ জিকু, মোঃ নোমান শিবলী, মোঃ তৌহিদুল ইসলাম বাবু, মোঃ জমির উদ্দিন, মোঃ মন্নান, মোঃ আলামিন হোসেন, মোঃ মিজবাহ চৌধুরী, মোঃ জিয়া প্রমূখ। পরে ছাত্রদল চন্দনাইশ ইউনিটের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও কাওয়ালী সন্ধ্যা সম্পন্ন হয়েছে।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা