• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
আজ বিশ্ব পরিবেশ দিবস-৫ ই জুন ২০২৬ ভেড়ামারায় বৈধ্য তরিয়ামহল বন্ধের প্রতিবাদে মানববন্ধন নড়াইলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৪ঠা জুন, ২০২৬) চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন ইসলামি ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে দেবিদ্বারে কলম বিরতি ও মানববন্ধন গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

ভেড়ামারায় বৈধ্য তরিয়ামহল বন্ধের প্রতিবাদে মানববন্ধন

মোহন ইসলাম / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ভেড়ামারায় বৈধ্য তরিয়ামহল বন্ধের প্রতিবাদে মানববন্ধন

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
ভেড়ামারা, কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা প্রশাসক (রাজস্ব) কর্তৃক বৈধভাবে ইজারা দেওয়া ভেড়ামারা পশ্চিম বাহিরচর ও চর রুপপুর মৌজার তরিয়ামহল হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজক ছিলেন তরিয়ামহলের ইজারাদার, দীর্ঘদিনের বালি ব্যবসায়ী, নৌকার মাঝি ও শ্রমিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেসার্স অনু ট্রেডার্সের স্বত্বাধিকারী ও তরিয়ামহলের ইজারাদার মোঃ শফিকুল ইসলাম ডাবলু। তিনি বলেন,
“কুষ্টিয়া জেলা প্রশাসক (রাজস্ব) আমাকে সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধভাবে তরিয়ামহল পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। অথচ কোনো নোটিশ ছাড়াই হঠাৎ এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়। আমরা বৈধ বালি ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে নিয়ম মেনে ব্যবসা করে আসছি। অবৈধ ভাবে বালি কাটা ও মাটি কাটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”
শফিকুল ইসলাম ডাবলু আরও জানান, অবৈধ বালি উত্তোলন বন্ধে তিনি উপজেলা প্রশাসন, ভেড়ামারা থানা ও জেলা প্রশাসনকে বারবার অবহিত করেছেন। তিনি দাবি করেন, ভেড়ামারা থেকে ৫০ কিলোমিটার দূর থেকে বালি এনে বৈধ তরিয়ামহলে রেখে ব্যবসা করা হয়। নদীর তলদেশ থেকে বালি তোলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
ইজারাদার ও শ্রমিকরা অবিলম্বে তরিয়ামহলটি সঠিক নিয়ম মেনে পুনরায় চালু করার জন্য কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানববন্ধনে স্থানীয় বালি ব্যবসায়ী, নৌকার মাঝি ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা