• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
আজ বিশ্ব পরিবেশ দিবস-৫ ই জুন ২০২৬ ভেড়ামারায় বৈধ্য তরিয়ামহল বন্ধের প্রতিবাদে মানববন্ধন নড়াইলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৪ঠা জুন, ২০২৬) চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন ইসলামি ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে দেবিদ্বারে কলম বিরতি ও মানববন্ধন গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

আজ বিশ্ব পরিবেশ দিবস-৫ ই জুন ২০২৬

সিরাজুল ইসলাম / ১২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার

পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।

এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫-১৬ জুন পর্যন্ত। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে।

দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।

বিশ্ব পরিবেশ দিবস হলো পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসংঘের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।

আমরা নিজেরা সুস্থভাবে বাঁচার জন্য সবাইকে পরিবেশ রক্ষা করে সকল প্রকার কাজকর্ম করা উচিত। পরিবেশ বিনষ্ট হলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের জীবনের উপর এর ক্ষতিকারক প্রভাব বিস্তার করে। সবাই সচেতন হোন পরিবেশ রক্ষা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা