ক্রাইম রিপোর্টার | খুলনা
খুলনায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ও নগদ ৪৯ হাজার ১৮০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
পুলিশ জানায়, ৩১ মার্চ ২০২৬ বিকেল ৪টা ৫ মিনিটে কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি দল নগরীর গোবরচাকা মোল্লাবাড়ীর মোড় এলাকায় অভিযান চালায়। এসময় বাবুল হোসেন বাপ্পি (৪৮) ও সাজু (৪০) নামে দুইজনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, নগদ ৪৯ হাজার ১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।