• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ কেএমপি’র বিশেষ অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত উদীয়মান কবি শেখ আনিছুর রহমান নওগাঁয় বিদ্ধা মহিলার পঁচা গলা লাশ উদ্ধার, স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি রেভা দাশ এর ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত সোনারগাঁও লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

জামালপুরে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ৩জনের যাবজ্জীবন

এস এম নুর মোহাম্মদ শেখ / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

এস এম নুর মোহাম্মদ শেখ
স্টাফ রিপোর্টার জামালপুর।।

জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আবেদীন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও একজনকে খালাস ও সাজাপ্রাপ্ত সবাইকে অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নিজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো. মোতালেব হোসেন ও মো. রশীদ জামাল। তারা দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলে- একই গ্রামের মো. আব্দুল লতিফ, মো. সুরুজ মিয়া ও মো. আব্দুল হামেদ। এছাড়াও খালাস পেয়েছেন মো. খোরশেদ আলম।

রায় ঘোষণার সময় পলাতক ছিলেন মামলার প্রধান ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মো. মোতালেব হোসেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার অতিরিক্ত পি.পি জানান, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামে সামাজিক ও জমিজমার বিষয় নিয়ে আক্তার হোসেন আবেদীনের সাথে আসামিদের পূর্ব বিরোধ চলে আসছিলো। বিরোধের জেড়ে ২০০৭ সালে ২২ মে রাত সাড়ে ৮টার দিকে সবুজপুর গ্রামের একটি মাদ্রাসার পাশে আবেদীনকে ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করে আসামিরা। পরে চিৎকার শুনে আবেদীনকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে এই ঘটনায় নিহতের সন্তান সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নামে এবং ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার আসামি মো. রশীদ জামাল ও মো. খোরশেদ আলম ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দেন। এছাড়াও স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা