• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Headline
প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ছাত্রদলের সভাপতির পাঁচ লাখ টাকা মুক্তিপণ ভেড়ামারা থানা পুলিশের চৌকস টিমের অভিযানে উদ্ধার হল অপহৃত মোঃ শাহিল ৭০% ক্লিনিকই অবৈধ, অভিযান নামমাত্র: ঝুঁকিতে নাটোরের স্বাস্থ্যসেবা ৫ বছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বান্দরবানে আনুষ্ঠানিক উদ্বোধন গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ টাকার অভাবে মাহামুদার ডাক্তারী পড়া যেন না থেমে যায় বান্দরবান সদর হাসপাতালের ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু নড়াইলে একটি গ্রাম্য শালিশ বৈঠকের মধ্যে জামায়াতের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ঘটনাস্থলে উৎসুক জনতার ঢল

কেএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫৭ গ্রেপ্তার

ক্রাইম রিপোর্টার / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ক্রাইম রিপোর্টার | খুলনা

খুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জুন সন্ধ্যা ৬টা থেকে ৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় কেএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানা এলাকা থেকে ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১৩ জন, লবণচরা থানা থেকে ৮ জন, হরিণটানা থানা থেকে ৩ জন, খালিশপুর থানা থেকে ৬ জন, দৌলতপুর থানা থেকে ৪ জন, আড়ংঘাটা থানা থেকে ৯ জন, খানজাহান আলী থানা থেকে ৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি লেলিন হাওলাদার (৩৪), হোসেন মুন্সি (২৪), নয়ন (২২) এবং হাফিজুল ওরফে সোহেল (৪০) গ্রেপ্তার হয়েছেন। এছাড়া কথিত ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক ব্যবসায়ী রাসেল এবং মাদক ব্যবসায়ী মিজানকেও আটক করা হয়েছে।

কেএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মহানগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা