• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Headline
প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ছাত্রদলের সভাপতির পাঁচ লাখ টাকা মুক্তিপণ ভেড়ামারা থানা পুলিশের চৌকস টিমের অভিযানে উদ্ধার হল অপহৃত মোঃ শাহিল ৭০% ক্লিনিকই অবৈধ, অভিযান নামমাত্র: ঝুঁকিতে নাটোরের স্বাস্থ্যসেবা ৫ বছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বান্দরবানে আনুষ্ঠানিক উদ্বোধন গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ টাকার অভাবে মাহামুদার ডাক্তারী পড়া যেন না থেমে যায় বান্দরবান সদর হাসপাতালের ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু নড়াইলে একটি গ্রাম্য শালিশ বৈঠকের মধ্যে জামায়াতের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ঘটনাস্থলে উৎসুক জনতার ঢল

বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

মোঃ আকাশ / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের জৈতুন পাড়ায় সন্ত্রাসীদের হাতে এক বাঙ্গালী ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) বিকালে বান্দরবান শহরের মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। রুমার জৈতুন পাড়ায় ব্যবসায়ী হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে নিহত ব্যবসায়ীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, জেলার সাধারণ সম্পাদক মো. নাছিরুল আলম, পৌর সভাপতি সামসুল ইসলাম সামু, জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবালসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা