• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

বান্দরবানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আকাশ, বান্দরবান জেলা প্রতিনিধি: / ৩৭ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ আকাশ, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৪মে বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন, বান্দরবানের আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রেষ্ঠ ইমাম বাছাই শেষে দুপুরে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ (০৩জন) ইমামকে সনদপত্র হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এসময় ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো:সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

রাজনৈতিক ব্যক্তিত্ব ও বালাঘাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আবু তাহের,জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সিনিয়র অফিসার মো:শহিদুল ইসলাম। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের বিভিন্ন কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রেষ্ঠ (৩জন) ,যথাক্রমে প্রথম স্থান অধিকার করেন রোয়াংছড়ি উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা ফজলুল কাদের চৌধুরী, দ্বিতীয় বান্দরবান সদর উপজেলা জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা মো: শহিদুল ইসলাম, তৃতীয় লামা কাটাপাহাড় জামে মসজিদ খতিব মাওলানা মো:হাবিব উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো:সানিউল ফেরদৌস বলেন, সমাজে আমাদের ইমামদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ইমামরা শুধু ইমামতি নয়, ইমামের পাশাপাশি সমাজের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর তাই ইমামদের সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের কর্মকর্তারা জানান, জেলা পর্যায়ে বাছাইকৃত শ্রেষ্ঠ ৩জন ইমাম আগামীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন এবং সেখানে শ্রেষ্ঠত প্রমান করতে পারলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা