• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

রাঙ্গামাটিতে গণঅধিকারে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা

মিটুল হোসেন মিঠু / ২৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদের যোগ দিচ্ছেন এনসিপির জেলার আহবায়ক বিপিন যথী চাকমা,বিপ্লবী ওয়ার্কাস পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা ও প্রচার সম্পাদক অভিলাস চাকমা, অবসরপ্রাপ্ত এস.আই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ অনেকেই।

গণঅধিকার পরিষদে যোগদান করার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।আজ ১৫ই মে শুক্রবার রাঙ্গামাটি জেলা শিল্পকলা একামেডিতে এই সভা করা হয়।সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, জেলা গণঅধিকার পরিষদে সাবেক আহবায়ক আবুল বাশার,সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি রুদ্র মুহম্মদ জিয়াদ,রাঙ্গামাটি জেলা সভাপতি ইমাম হোসাইন ইমু,সাধারণ সম্পাদক রবিউল আউয়াল,জয় বড়ুয়া প্রমুখ।

সভায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,”গণঅধিকার পরিষদের রাজনীতি সবার জন্য উন্মুক্ত। আওয়ামিলীগের নিরপরাধ নেতাকর্মীরাও যোগ দিতে পারবে। তবে আওয়ামিলীগের যারা অপরাধী ছিলো তাদের জায়গা গণঅধিকার পরিষদে হবে না।গণঅধিকার পরিষদ পাহাড় সমতল সবার অধিকার নিশ্চিতে কাজ করবে।আমাদের কাছে সবার পরিচয় এই দেশের নাগরিক।

গণঅধিকার পরিষদ রাজপথ থেকে বেড়ে উঠা দল।আমাদের কাছে জনগণের অধিকার বাস্তবায়ন করাই মূল লক্ষ্য। আমরা জুলাই সনদ ও গণভোটের পক্ষে , সরকারের কাছে দাবি তারা যেন জুলাই সনদ ও গণভোট নিয়ে দেওয়া কমিটমেন্ট বাস্তবায়ন করে।

দলের উচ্চতর পরিষদের সদস্য সাবিক হোসাইন বলেন,”আমরা বিএনপির সাথে ২৩ সাল থেকে যুগপৎ আন্দোলন করেছি।সেই জায়গা থেকে তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছিল নির্বাচনে। জনগণের অধিকার আদায়ে আমরা কাজ করে যাবো।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বলেন,গণঅধিকার পরিষদ সামপ্রদায়িক সম্প্রতি বজায় রেখে কাজ করছে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা