• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে পঞ্চকরণ নতুন বাজারে জনসভা ও র‍্যালি

স্টাফ রিপোর্টার মোঃ আল আমিন / ৩৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পানগুচ্ছি নদীর উত্তরের নয়টি ইউনিয়ন নিয়ে পৃথক সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে “সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ”-এর উদ্যোগে ২ নং পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ নতুন বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পানগুচ্ছি নদীর উত্তরের নয়টি ইউনিয়নের মানুষ প্রশাসনিক বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাই এলাকাবাসীর প্রাণের দাবি হিসেবে সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এ থানা অনুমোদনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চকরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ আব্দুল খালেক। এছাড়াও পঞ্চকরণ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বদলীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা