• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কুড়িগ্রামে মউশিকের সংবাদ সম্মেলন

মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার, কুড়িগ্রাম / ৩৮ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার, কুড়িগ্রাম

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর এবং সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদানের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা কমিটি।

সোমবার (১৮ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প বর্তমানে অষ্টম পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে কয়েক কোটি শিক্ষার্থী শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। বর্তমানে প্রায় ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী অত্যন্ত স্বল্প ভাতায় দায়িত্ব পালন করছেন। তারা শুধু পাঠদানই নয়, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্নীতিবিরোধী সচেতনতা, টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমেও ভূমিকা রাখছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা চাকরির স্থায়িত্ব এবং ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ফলে তাদের জীবনে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর, সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা প্রদান।

এর আগে মউশিক নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ এর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা