• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে ৩ হাজার ৮৩০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মোঃ আলমগীর হোসাইন / ১০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে তিলাই ইউনিয়ন পরিষদ চত্বরে সুশৃঙ্খল পরিবেশে এ কার্যক্রম পরিচালিত হয়।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সরকারের বিশেষ বরাদ্দের আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৮৩০টি পরিবারের মাঝে পরিবারপ্রতি ১০ কেজি করে উন্নতমানের চাল বিতরণ করা হচ্ছে। সকাল থেকেই কার্ডধারী নারী-পুরুষেরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করেন।

চাল বিতরণ কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন ৩ নং তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর বারেকসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা।

বিতরণ কার্যক্রম সম্পর্কে চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন,

সরকারের এই খাদ্য সহায়তা প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রতিটি ওয়ার্ডে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা প্রস্তুত করা হয়েছে, যাতে কেউ বঞ্চিত না হন এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের প্রাপ্য সহায়তা পান।

তিনি আরও বলেন, সরকারি সহায়তার চাল কোনোভাবেই যেন অসাধু ব্যবসায়ী বা মজুতদারদের কাছে বিক্রি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। চাল কেনাবেচা বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সরেজমিনে দেখা গেছে, সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হওয়ায় সুবিধাভোগীদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের তদারকির কারণে পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা