• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে: দুধকুমার নদের কালিগঞ্জ ঘাটে সেতু নির্মাণে আশার আলো

মোহাম্মদ আলমগীর হোসাইন / ১৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম

সংসদে এমপি আনারুল ইসলামের জোরালো দাবির পর বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ সেতু। দীর্ঘদিনের অপেক্ষা ও জনদাবির পর অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে দুধকুমার নদের কালিগঞ্জ ঘাট সেতু নির্মাণ প্রকল্প।

স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাবেক সংসদ সদস্য আনারুল ইসলাম জাতীয় সংসদে একাধিকবার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছিলেন। তার সেই প্রচেষ্টার ফলেই এখন সেতু নির্মাণের আশার আলো দেখতে শুরু করেছেন এলাকাবাসী।

দুধকুমার নদবেষ্টিত এই অঞ্চলের হাজারো মানুষ বছরের পর বছর নৌপথের ওপর নির্ভরশীল হয়ে যাতায়াত করে আসছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পারাপারে চরম ভোগান্তির শিকার হতে হয় শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষকে। সময়মতো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা বাজারে পৌঁছাতে না পেরে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।

এ অবস্থায় কালিগঞ্জ ঘাটে একটি সেতু নির্মাণ ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। সংসদ সদস্য আনারুল ইসলাম জাতীয় সংসদে এ বিষয়ে গুরুত্ব তুলে ধরে দ্রুত সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানান। পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে এলে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয় বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে কুড়িগ্রাম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এতে দুধকুমার পাড়ের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি সঞ্চার হবে।

সেতু নির্মাণের সম্ভাব্য খবরে ইতোমধ্যে এলাকাজুড়ে আনন্দ ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে। বহু প্রতীক্ষিত এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা