• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মোঃ আবু জাফর মন্ডল / ৪৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন(দুদক) এর গনশুনানি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য (৬ মে) বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত এবং রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে নানা দিক তুলে ধরে মতবিনিময় করেন ,স্থানীয় বিভাগের উপ-পরিচালক(ডিডিএলজি) মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।

প্রায় ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ ই মে গাইবান্ধা জেলা ইনডোর ষ্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হবে। তারা আরো জাবান, এই গনশুনানিকে সামনে রেখে সচেতন নাগরিকদের সুবিধার্থে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১ টি, শহরের পাবলিক লাইব্রেরী সামনে ১ টি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এর কার্যালয়ের সামনে ১ টি সহ মোট ৩ টি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স উম্মুক্ত স্থানে সচেতন নাগরিকদের জন্য বসানো হয়েছে।

এর পাশাপাশি সাধারন জনগনের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং করা হচ্ছে। জেলার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুর্ণীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সে ব্যাপারে সকলকে কাজ করতে হবে।

অপরদিকে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে, দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্ণীতির অভিযোগ মৌখিক ভাবে অবহিত করা হয়। গণমাধ্যমকর্মীরা প্রত্যাশা করেন এই কার্যক্রমের ফলে দুর্ণীতি সম্পুর্ন ভাবে নির্মুল করা না হলেও অনেকটা নিয়ত্রনে আসবে বলে বিশ্বাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা