• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

নীলফামারীতে নবাগত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনের যোগদান

মোঃ মকবুলার রহমান / ৪০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

মোঃ মকবুলার রহমান, ডোমার, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ফরহাদ হোসেন খাঁন। বৃহস্পতিবার (০৭ মে) সকালে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় বিদায়ী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান এবং দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। পুরো আয়োজনটি ছিল শৃঙ্খলাপূর্ণ ও আনুষ্ঠানিক মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন বলেন, নীলফামারী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। একইসঙ্গে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি। জনগণের আস্থা অর্জনে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন নবাগত এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের সদস্য, সিভিল স্টাফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপারের যোগদানে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মাঝেও নতুন কর্মউদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা