• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

নাগেশ্বরীতে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত দাবি

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর জান্নাতুল জীম (২১) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। নিহত জান্নাতুল জীম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর আজওয়াটারী গ্রামের বাসিন্দা মো. জহুর আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে নাগেশ্বরী উপজেলার হলি কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশন পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. মোছা. রোকেয়া আক্তার বিজলী। অপারেশনের কয়েক ঘণ্টার মধ্যেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। স্বজনরা জানান, অবস্থার অবনতি হলে পরদিন ২৭ এপ্রিল ক্লিনিক কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিডনি জটিলতা এবং প্রস্রাবের নালিতে সমস্যার বিষয়টি শনাক্ত হয় বলে চিকিৎসকরা পরিবারকে অবহিত করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১২ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ মে) বিকেলে মৃত্যুবরণ করেন জান্নাতুল জীম। নিহতের পরিবারের অভিযোগ, অপারেশনের সময় যথাযথ সতর্কতা ও পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার ঘাটতির কারণেই এ মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ এবং অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছে, বেসরকারি ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা